ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংগ্রাম থেকে সরে দাঁড়াবে না হামাস: গাজি হামাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬

সংগ্রাম থেকে সরে দাঁড়াবে না হামাস: গাজি হামাদ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা গাজি হামাদ বলেছেন, হামাস ফিলিস্তিনের রাজনৈতিক অঙ্গন থেকে সরে যাবে না। বরং সংগঠনটি ফিলিস্তিনের জাতীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গাজি হামাদ বলেন, সাম্প্রতিক চুক্তিটি অত্যন্ত ব্যতিক্রমী এবং কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সম্পন্ন হয়েছে। তবুও হামাস ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য থেকে একচুলও সরে আসবে না।

তিনি বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম এবং জাতীয় দায়িত্ব পালন অব্যাহত রাখবে। ভবিষ্যতেও সংগঠনটি ফিলিস্তিনের রাজনৈতিক ও জাতীয় বাস্তবতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে একটি চুক্তি হয়েছে। তার দাবি, চুক্তি বাস্তবায়নের অগ্রগতির সঙ্গে ধাপে ধাপে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে।

ট্রাম্প আরও জানান, এই অগ্রগতির পেছনে মিসর, কাতার ও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার ভাষ্য অনুযায়ী, চুক্তির বিভিন্ন ধাপ বাস্তবায়নের সময় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গাজার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে।

তবে ট্রাম্পের ঘোষণার পর হামাসের জ্যেষ্ঠ নেতা গাজি হামাদের এই বক্তব্য সংগঠনটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিল। তাঁর ভাষায়, হামাস ফিলিস্তিনের জাতীয় সংগ্রাম ও রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবেই থেকে যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংগ্রাম থেকে সরে দাঁড়াবে না হামাস: গাজি হামাদ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ