ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হবিগঞ্জ হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬

হবিগঞ্জ হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির পদযাত্রা
ছবি: সংগৃহীত

পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে দলটির নেতারা গাড়িবহর নিয়ে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।

যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, জুলাইজুড়ে দেশব্যাপী পদযাত্রার মাধ্যমে আহত ও শহীদদের বিচার, চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কর্মসূচি পালন করছে দলটি।

তিনি অভিযোগ করে বলেন, হবিগঞ্জে পূর্বনির্ধারিত কর্মসূচি শেষ করে ফেরার পথে তাদের মিডিয়া টিমের ওপর একাধিক দফায় হামলা চালানো হয়। এ সময় গাড়িচালককে মারধর করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, হামলায় এক ইন্টারমিডিয়েট শিক্ষার্থীর একটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জেলা সদস্যসচিবের হাত ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে এবং বিভিন্ন স্থানে পুলিশ বাধা দেয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, তাদের গাড়িবহর ট্রাক দিয়ে আটকে দেওয়া হয় এবং পাহাড়ি এলাকায় পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে। পরে একটি পুলিশ ফাঁড়িতে গিয়ে ছাত্রদল ও যুবদলের ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এছাড়া একটি গাড়ি ভাঙচুরের কারণে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। কিন্তু হামলা, নির্যাতন ও ছিনতাইয়ের মতো ঘটনা সেই প্রত্যাশাকে বাধাগ্রস্ত করছে। তারপরও আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কর্মসূচি চালিয়ে যাব।”

সিলেটগামী এই গাড়িবহরে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, ডা. মাহমুদা মিতু, সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হবিগঞ্জ হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির পদযাত্রা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ