ভারতে চলমান শিক্ষা সংস্কার আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে নতুন মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থী ও তরুণদের এক সমাবেশে তিনি বলেন, দেশের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত নেতৃত্ব অন্য কারও হাতে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা। তাঁর এই বক্তব্য ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সমাবেশে অভিজিৎ দীপকে অভিযোগ করেন, শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, বিভিন্ন পরীক্ষা ঘিরে বিতর্ক এবং এসব ইস্যুতে সরকারের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। তাঁর মতে, কেবল একজন মন্ত্রীর পদত্যাগে সমস্যার স্থায়ী সমাধান হবে না। শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে শিক্ষা খাতে কার্যকর সংস্কার বাস্তবায়নের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বের ভূমিকাও নতুন করে মূল্যায়নের সময় এসেছে। সেই প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নেতৃত্বের পরিবর্তনের বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।
সম্প্রতি বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষা নিয়ে অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও তরুণদের বিক্ষোভ জোরদার হয়েছে। আন্দোলনকারীরা দ্রুত তদন্ত, দোষীদের শাস্তি এবং শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি সংস্কারের দাবি জানিয়ে আসছেন।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন