ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আসামের বন্যাদুর্গতদের পাশে বলিউড, সহায়তায় সালমান ও আলিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬

আসামের বন্যাদুর্গতদের পাশে বলিউড, সহায়তায় সালমান ও আলিয়া
ছবি: সংগৃহীত

ভারতের আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান ও আলিয়া ভাট। মানবিক এই উদ্যোগের মাধ্যমে তারা দুর্গত মানুষের জন্য ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম।

বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্টোরি শেয়ার করে আলিয়া ভাট গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, আসাম বর্তমানে অত্যন্ত কঠিন সময় পার করছে। ভয়াবহ বন্যায় ইতোমধ্যে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। অনেক পরিবার তাদের বসতভিটা, কৃষিজমি, গবাদিপশু এমনকি প্রিয়জনকেও হারিয়েছে।

আলিয়া আরও জানান, এই সংকটময় সময়ে দুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তথ্য শেয়ার করে সাধারণ মানুষকে ত্রাণ কার্যক্রমে যুক্ত হওয়ার অনুরোধ জানান এই অভিনেত্রী।

অন্যদিকে, নিজের দাতব্য প্রতিষ্ঠান ‘বিং হিউম্যান’-এর মাধ্যমে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন সালমান খান। একটি ফ্যান ক্লাবের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে দুর্গত মানুষের হাতে শুকনা খাবার ও প্রয়োজনীয় নিত্যপণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে রেশন সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সহায়তার পরিকল্পনাও রয়েছে। এছাড়া ওষুধ, বিশুদ্ধ পানীয় জল, স্যানিটারি প্যাড এবং মশার কয়েলসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীও সরবরাহ করছে সালমান খানের টিম।

উল্লেখ্য, গত জুলাই মাসের মাঝামাঝি থেকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে শিবসাগর, চরাইদেও, জোরহাটসহ বেশ কয়েকটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখো মানুষ মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আসামের বন্যাদুর্গতদের পাশে বলিউড, সহায়তায় সালমান ও আলিয়া

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ