ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডুয়েটের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. প্রকৌশলী রুমা

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

অধ্যাপক ড. প্রকৌশলী রুমা ডুয়েটেরই একজন প্রাক্তন শিক্ষার্থী। শিক্ষাজীবনে তিনি ১৯৯৬ সালে নরসিংদীর মনিপুর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। এরপর ১৯৯৯ সালে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

পরবর্তীতে তিনি ২০০৫ সালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর এবং ২০১৪ সালে জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে ফ্রন্টিয়ার সায়েন্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি প্রশাসনিক দায়িত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। এর আগে তিনি ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রকৌশল অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডুয়েটের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. প্রকৌশলী রুমা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ