ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সালথায় বিশেষ অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ পুড়িয়ে ধ্বংস

সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চক ও মালঞ্চ নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এ অভিযানে নদী থেকে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন অভিযানের নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৪০০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ হাজার টাকা। জালগুলো নদীতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

অভিযানে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করেন। এছাড়া স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা এবং অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

ইউএনও দবির উদ্দিন বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির ছোট-বড় মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী, যেমন শামুক ও ঝিনুকেরও ক্ষতি হচ্ছে। এ ধরনের জাল জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সালথায় বিশেষ অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ পুড়িয়ে ধ্বংস

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ফরিদপুরের সালথা উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চক ও মালঞ্চ নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এ অভিযানে নদী থেকে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন অভিযানের নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৪০০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ হাজার টাকা। জালগুলো নদীতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

অভিযানে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করেন। এছাড়া স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা এবং অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

ইউএনও দবির উদ্দিন বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির ছোট-বড় মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী, যেমন শামুক ও ঝিনুকেরও ক্ষতি হচ্ছে। এ ধরনের জাল জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ