ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চট্টগ্রাম রেঞ্জের বিশেষ সম্মাননায় কক্সবাজার সদর থানার ওসি

ছবি: সংগৃহীত

মাদক নির্মূলে অসামান্য অবদান, সাহসিকতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের পক্ষ থেকে এওয়ার্ড সার্টিফিকেটে সম্মানিত হয়েছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

সোমবার (২৭ জুলাই, ২০২৬) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুজ্জামান তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. নাজিমুল হক, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম), অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই ২০২৬ মাসে চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানে কার্যকর ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ওসি শেখ মোহাম্মদ আলীকে এই এওয়ার্ড সার্টিফিকেট প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এই অর্জন তাঁর একার নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা, সহকর্মীদের নিষ্ঠা এবং সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। তিনি কক্সবাজার জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদর মডেল থানার সকল সদস্য এবং কমিউনিটি পুলিশের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, "আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনাই আমাদের দায়িত্ব। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার হবে এবং এই লড়াই অব্যাহত থাকবে।"

এদিকে ওসি শেখ মোহাম্মদ আলীর এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন, কক্সবাজার জেলা শাখার সভাপতি মোস্তফা জামান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দীনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা মাদকবিরোধী অভিযানে তাঁর সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম রেঞ্জের বিশেষ সম্মাননায় কক্সবাজার সদর থানার ওসি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ