তরুণ প্রজন্মকে মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও টিনেজ সাইবার অপরাধের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় প্রজেক্টরের মাধ্যমে তথ্যভিত্তিক উপস্থাপনা করে তিনি মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের সামাজিক ও আইনি ক্ষতি, সড়ক নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং, পর্নোগ্রাফির নেতিবাচক প্রভাব এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।
পুলিশ সুপার বলেন, "প্রযুক্তি আমাদের জীবনের অপরিহার্য অংশ। তবে এর ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইন মেনে চলার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
প্রায় এক ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার সেগুলোর বিস্তারিত ও তাৎপর্যপূর্ণ উত্তর দেন। এ সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও গঠনমূলক মতামত প্রদানকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), উপজেলা নির্বাহী কর্মকর্তা, র্যাবের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন