ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাবার শেষ ইচ্ছা পূরণ করে পরিবার হারালাম: রাম কাপুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬

বাবার শেষ ইচ্ছা পূরণ করে পরিবার হারালাম: রাম কাপুর
ছবি: সংগৃহীত

বলিউডের পরিচিত অভিনেতা রাম কাপুর সম্প্রতি এমন এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন, যা শুনে আবেগাপ্লুত হয়েছেন তার ভক্তরাও। বাবার জীবনের শেষ সময়ে তার পাশে থাকার স্মৃতি তুলে ধরে অভিনেতা জানান, বাবার শেষ ইচ্ছা পূরণে তিনি এমন একটি সিদ্ধান্তের সাক্ষী হয়েছিলেন, যা আজও তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়।

রিয়্যালিটি শো ‘লক আপ’-এর দ্বিতীয় সিজনের এক পর্বে রাম কাপুর বলেন, তার বাবা ৭৩ বছর বয়সে দ্বিতীয়বার অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হন। এর আগে ৬৩ বছর বয়সে প্রথমবার ক্যানসার ধরা পড়ার পর তিনি ১৮ দফা কেমোথেরাপি নিয়েছিলেন। কিন্তু করোনাকালে রোগটি ফিরে এলে তিনি আর চিকিৎসার কষ্ট নিতে রাজি হননি।

রাম কাপুরের ভাষ্য, একদিন তার বাবা স্ত্রী গৌতমিকে ফোন করে তার সঙ্গে কথা বলতে চান। সেই আলাপেই তিনি স্পষ্ট করে জানান, আর এই রোগের বিরুদ্ধে লড়াই করতে চান না।

অভিনেতা বলেন, “বাবা চলে যেতে চেয়েছিলেন, কিন্তু একা যেতে ভয় পাচ্ছিলেন। তিনি কাউকে কিছু জানাতে চাননি, শুধু চেয়েছিলেন আমি যেন তার পাশে থাকি। তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কি আমাকে মরতে সাহায্য করতে পারবে?’ তিনি বলেছিলেন, আমি সাহায্য না করলেও তিনি একাই সিদ্ধান্ত নেবেন। তখন আমার কাছে আর কোনো বিকল্প ছিল না।”

রাম কাপুর জানান, বাবাকে আইসিইউতে ভর্তি করার পর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার হাত ধরে ছিলেন। বাইরে থেকে সবাই ভেবেছিলেন চিকিৎসা চলছে, কিন্তু বাস্তবে তার বাবা শান্তিতে বিদায় নেওয়ার অপেক্ষায় ছিলেন।

তিনি বলেন, “তিনি মৃত্যুকে ভয় পাননি, ভয় পেয়েছিলেন একা থাকতে। শুধু চেয়েছিলেন আমি যেন তার হাত ধরে থাকি। আর শেষকৃত্যে কেউ যেন কান্না না করে, সেটাই ছিল তার ইচ্ছা।”

এই ঘটনার পর পরিবারের সঙ্গে তার সম্পর্কেও বড় পরিবর্তন আসে। রাম কাপুর জানান, প্রায় পাঁচ বছর ধরে তার মা ও বোন তার সঙ্গে কথা বলেন না। তবুও নিজের সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই।

অভিনেতার কথায়, “আমি মনে করি, একজন সন্তান হিসেবে বাবা-মায়ের জন্য এটি ছিল আমার সবচেয়ে বড় দায়িত্ব। সবাই রাজার মতো বাঁচতে চায়, কিন্তু আমার বাবা রাজার মতোই বিদায় নিয়েছেন।”

রাম কাপুর আরও বলেন, মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন তিনি মৃত্যুকে আর ভয় পান না, বরং জীবনের প্রকৃত মূল্য আরও গভীরভাবে উপলব্ধি করতে শিখেছেন।

সূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাবার শেষ ইচ্ছা পূরণ করে পরিবার হারালাম: রাম কাপুর

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ