ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান’
ছবি: সংগৃহীত

স্পাইডার-ম্যানকে ঘিরে বিশ্বজুড়ে দর্শকদের উন্মাদনার যেন শেষ নেই। প্রতিটি নতুন সিনেমার ঘোষণার পর থেকেই অপেক্ষায় থাকেন মার্ভেলপ্রেমীরা। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার পর্দায় আসছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩১ জুলাই

তবে বাংলাদেশের দর্শকদের জন্য রয়েছে বাড়তি আনন্দের খবর। বিশ্বের অনেক দেশের আগেই দেশের দর্শকরা সিনেমাটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মুক্তির একদিন আগে, ৩০ জুলাই থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি এটি। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই স্পাইডার-ম্যান তথা পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তার সঙ্গে ফিরছেন জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন এবং মার্ক রাফেলো

এবারের কিস্তিতে যুক্ত হয়েছেন কয়েকজন নতুন মুখও। ‘আসোকা’ সিরিজখ্যাত অভিনেতা ইমান এসফান্ডি এমজের নতুন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা সেডি সিঙ্ক হাজির হচ্ছেন এক রহস্যময় চরিত্রে, যা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

গল্পের পটভূমি গড়ে উঠেছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পরের ঘটনাকে কেন্দ্র করে। ড. স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর ফলে পুরো বিশ্ব পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর তিনি একা হাতে স্পাইডার-ম্যান হিসেবে নিউ ইয়র্ককে রক্ষা করে চলেন। একই সঙ্গে নতুন এক ভয়ংকর হুমকির মুখোমুখি হতে হয় তাকে। একাকীত্ব, মানসিক চাপ এবং রহস্যময় শত্রুর উপস্থিতি পিটার পার্কারকে আরও কঠিন পরীক্ষার সামনে দাঁড় করায়।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব বহন করছে। এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্র। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানোরমিক ভিউ-এর মাধ্যমে আরও বাস্তবসম্মত ও নিমগ্ন সিনেমা দেখার অভিজ্ঞতা পাবেন।

এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিও চলছে দারুণ উৎসাহের মধ্য দিয়ে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান’

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ