ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্রীপুরে ১৪ হাজার ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার জাহাঙ্গীর, উদ্ধার নগদ ৫৩ হাজার ৩০০ টাকা

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকা থেকে অভিযান চালিয়ে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ৫৩ হাজার ৩০০ টাকাও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) শ্রীপুর থানার পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর উপজেলার মুলাইদ গ্রামের নান্নু ওরফে লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার একটি দল প্রশিকা মোড়ের দক্ষিণ পাশে কেওয়া পশ্চিম খণ্ড এলাকার সাইজুদ্দিনের পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে সেখান থেকেই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা এবং অন্যান্য অপরাধমূলক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্রীপুরে ১৪ হাজার ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার জাহাঙ্গীর, উদ্ধার নগদ ৫৩ হাজার ৩০০ টাকা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকা থেকে অভিযান চালিয়ে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ৫৩ হাজার ৩০০ টাকাও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) শ্রীপুর থানার পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর উপজেলার মুলাইদ গ্রামের নান্নু ওরফে লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার একটি দল প্রশিকা মোড়ের দক্ষিণ পাশে কেওয়া পশ্চিম খণ্ড এলাকার সাইজুদ্দিনের পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে সেখান থেকেই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা এবং অন্যান্য অপরাধমূলক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ