ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় পরিবেশ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬

নওগাঁয় পরিবেশ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষয়ক্ষতি এবং পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বশীল ও অনুসন্ধানভিত্তিক সাংবাদিকতা জোরদার করতে নওগাঁয় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ্ বাংলাদেশ-এর অর্থায়নে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত ‘এনগেজ’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালা ২৬ জুলাই শুরু হয়ে সোমবার শেষ হয়। নওগাঁ শহরের একটি রেস্তোরাঁ ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ২০ জন সংবাদকর্মী এবং পাঁচজন কনটেন্ট নির্মাতা অংশ নেন।

প্রশিক্ষণের উদ্বোধনী ও বিভিন্ন কারিগরি সেশনে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবুজার, নেটজ্ বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মনিরুজ্জামান এবং ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প কো-অর্ডিনেটর রুহুল আমিন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

দুই দিনের প্রশিক্ষণে পরিবেশ ও মানবাধিকারের পারস্পরিক সম্পর্ক, পরিবেশগত মানবাধিকার, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব, পরিবেশগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা শনাক্তকরণ, তথ্য সংগ্রহের কৌশল, অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত, পরিবেশ সাংবাদিকতার আধুনিক পদ্ধতি এবং সাংবাদিকতার আইন ও নৈতিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষকরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলের মতো নওগাঁও বিভিন্ন পরিবেশগত সংকটের মুখোমুখি। বায়ুদূষণ, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, কৃষিজমির পরিবেশগত ঝুঁকি, অবৈধ ইটভাটার বিস্তার এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার স্থানীয় মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে। এসব বিষয় তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে তুলে ধরতে পারলে জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

প্রশিক্ষণে তথ্য অধিকার আইন ব্যবহার করে তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ে অনুসন্ধান পরিচালনা, ভুক্তভোগীদের বক্তব্য গ্রহণ, তথ্য যাচাই-বাছাই এবং মানবাধিকারভিত্তিক প্রতিবেদন তৈরির কার্যকর কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মানবাধিকার লঙ্ঘনের সম্পর্ক বাস্তব উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়।

আলোচনা পর্বে নওগাঁ জেলার বিদ্যমান পরিবেশগত সমস্যা, সম্ভাব্য সমাধান এবং এসব বিষয়ে গণমাধ্যমের করণীয় নিয়ে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন। এ সময় সংবাদকর্মীরা পরিবেশ ও মানবাধিকার ইস্যুতে আরও গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে আগ্রহ প্রকাশ করেন।

কর্মশালায় ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন এবং এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম কো-ফ্যাসিলিটেটর হিসেবে সার্বিক সহযোগিতা করেন।

আয়োজকদের ভাষ্য, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় পরিবেশ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ