ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিশোরগঞ্জে ব্যতিক্রমী সম্মাননা: কৃতী শিক্ষার্থীদের হাতে বই ও নিমের চারা

সৈয়দ মইনুল হোসেন
সৈয়দ মইনুল হোসেন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে ব্যতিক্রমী সম্মাননা: কৃতী শিক্ষার্থীদের হাতে বই ও নিমের চারা
ছবি: প্রতিনিধি

জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করে কিশোরগঞ্জের মুখ উজ্জ্বল করা শিক্ষার্থীদের সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। প্রচলিত ক্রেস্ট ও ফ্রেমের গণ্ডি পেরিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন গুণী লেখকের বই এবং পরিবেশের প্রতীক হিসেবে একটি করে নিম গাছের চারা। ‘বই হাতে, সবুজের অঙ্গীকার মনে’ এই বার্তাকে সামনে রেখে সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় কৃতী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও পল্লীগীতি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। তাদের এ সাফল্যে কিশোরগঞ্জের শিক্ষা অঙ্গনে যোগ হয়েছে নতুন গৌরবের পালক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননার স্মারক হিসেবে বই ও নিমের চারা তুলে দেন।

এ সময় তিনি বলেন, “একটি বই শুধু কয়েকটি মুদ্রিত পৃষ্ঠা নয়, এটি জ্ঞান, কল্পনা ও চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করে। আর একটি গাছের চারা শিশুর মনে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি করে। আমরা চাই, আমাদের সন্তানরা শুধু মেধাবী নয়, মানবিক, সচেতন ও পরিবেশপ্রেমী নাগরিক হিসেবেও বেড়ে উঠুক।”

বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ শুরু হয়। জাতীয় পর্যায়ে এ অর্জন কিশোরগঞ্জের শিক্ষা ব্যবস্থার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ছিল আনন্দ আর গর্বের আবহ। অনেক অভিভাবক বলেন, প্রচলিত ট্রফির পরিবর্তে বই ও নিমের চারা উপহার দেওয়ার এই উদ্যোগ সময়োপযোগী ও শিক্ষণীয়। এতে শিশুরা যেমন বই পড়ার প্রতি আগ্রহী হবে, তেমনি প্রকৃতি ও পরিবেশের প্রতিও তাদের দায়িত্ববোধ গড়ে উঠবে।

জেলা প্রশাসনের বিশ্বাস, শিক্ষার সঙ্গে পরিবেশ সচেতনতার এই মেলবন্ধন ভবিষ্যৎ প্রজন্মকে আরও দায়িত্বশীল ও মানবিক হিসেবে গড়ে তুলবে। জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী এসব কৃতী শিক্ষার্থীর হাত ধরেই গড়ে উঠবে জ্ঞাননির্ভর, মানবিক ও সবুজ বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কিশোরগঞ্জে ব্যতিক্রমী সম্মাননা: কৃতী শিক্ষার্থীদের হাতে বই ও নিমের চারা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ