২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে শিরোপা হারানোর হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে হতাশার মাঝেও সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
নিজের জন্মশহর পুহাতো সফর শেষে ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্টে স্কালোনি লিখেছেন, ‘আমি দুঃখিত, আপনাদের জন্য আরেকটা কাপ আনতে পারিনি।’ তার এই কথাগুলো মুহূর্তেই লাখো আর্জেন্টাইন সমর্থকের হৃদয় ছুঁয়ে যায়। পোস্টটি প্রকাশের পরপরই তাতে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা ও সমর্থনের বার্তা জমা পড়ে।
৪৮ বছর বয়সী এই কোচ জানান, ফাইনালের পর তার অনুভূতি ছিল একেবারেই ভিন্ন। আনন্দ ও বেদনা, চোখের জল ও হাসি, যন্ত্রণা ও প্রশান্তি, সবকিছু যেন একসঙ্গে মিশে গিয়েছিল।
পুরো টুর্নামেন্টে নিজের খেলোয়াড়দের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেন স্কালোনি। তিনি বলেন, স্ত্রীকে তিনি প্রায়ই তার ফুটবলারদের ‘আমার যোদ্ধারা’ বলে উল্লেখ করেন। শিরোপা হাতছাড়া হলেও দলের লড়াই, একাগ্রতা এবং আত্মত্যাগ তাকে গর্বিত করেছে।
বিশ্বকাপ চলাকালে দলকে ঘিরে হওয়া নানা সমালোচনার প্রসঙ্গও টেনে আনেন আর্জেন্টাইন কোচ। তার ভাষায়, ‘যারা আমাদের চেনেই না, তাদের কাছ থেকে অনেক ঠান্ডা পানির বালতি সহ্য করতে হয়েছে।’ তবে এসব প্রতিকূলতা অতিক্রম করাকেই তিনি দলের ‘আসল ট্রফি’ বলে মনে করেন।
এ সময় নিজের কোচিং স্টাফ, খেলোয়াড় এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কালোনি। বিশেষ করে পর্দার আড়ালে থেকে পুরো টুর্নামেন্টজুড়ে দলের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে যারা কাজ করেছেন, তাদের অবদান আলাদাভাবে স্মরণ করেন তিনি।
বার্তার শেষ লাইনটি বিশেষভাবে আলোচনায় এসেছে। স্কালোনি লিখেছেন, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটা সম্পদ আছে।’ এই বাক্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এদিকে এই পোস্টের পর আবারও জোরালো হয়েছে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে তার বর্তমান চুক্তির মেয়াদ। তিনি এখনো নতুন চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর দাবি, বিশ্বকাপজয়ী এই কোচকে ধরে রাখতে আগ্রহী এএফএ এবং ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন