ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ জেলা পর্যায়ের পরিবেশবাদী সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার বেলা ১১টায় নওগাঁ শহরের বই পট্টি এলাকায় অবস্থিত আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার (NETZ) সারা খাতুন, টেকনিক্যাল কোঅর্ডিনেটর (NETZ) মনিরুজ্জামান, টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল, সময় টিভির এম আর রকি, ডিবিসি নিউজের সাজু, সাইদুল ইসলাম হেলালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

প্রশিক্ষণ কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রমের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতি, মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক এবং এসব বিষয়ে অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া ন্যায়সঙ্গত রূপান্তর (জাস্ট ট্রানজিশন) বাস্তবায়ন এবং স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনসমূহকে আরও শক্তিশালী করার বিষয়গুলোও কর্মশালার আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

আয়োজকরা জানান, পরিবেশ ও মানবাধিকার ইস্যুতে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করতে সাংবাদিকদের সক্ষমতা বাড়ানোই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। দুই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা পরিবেশসংক্রান্ত প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য যাচাই এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু ও মানবাধিকার সংকট তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে ধারণা পাবেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ