জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত পথসভাগুলোকে কেন্দ্র করে সম্ভাব্য হামলা ও বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছেন দলটির নেতারা। কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কাছে জোরদার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
রোববার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) জেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় তাড়াইল, বিকেল ৫টায় করিমগঞ্জ এবং সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ সদর উপজেলায় পৃথক তিনটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসব কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান বলেন, আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের বিশৃঙ্খলা ও হামলার আশঙ্কা রয়েছে। তার দাবি, পলাতক আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী দেশ-বিদেশ থেকে অনলাইন ও অফলাইনে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছেন।
তিনি জানান, সম্ভাব্য ঝুঁকির বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে তথ্য যাচাই ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানানো হয়েছে।
আহনাফ সাঈদ খান বলেন, দলীয় নেতাকর্মীরাও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা দমন-পীড়নের চেষ্টা করলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তার জবাব দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, এনসিপির এই কর্মসূচিকে ঘিরে কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহলের পাশাপাশি উত্তেজনাও বিরাজ করছে। এখন নজর প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার দিকে এবং নির্ধারিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় কি না, সেদিকেই।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন