‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও সাতদিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রোববার (২৬ জুলাই) এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং গোপালগঞ্জ সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শুধু চারা রোপণ করাই যথেষ্ট নয়, প্রতিটি গাছকে পরিপূর্ণভাবে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করাও সবার দায়িত্ব। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে পারলেই একটি সবুজ, নিরাপদ ও টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ স্কাউট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ উপলক্ষে আয়োজিত সাতদিনব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রমও পরিচালিত হবে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন