ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাতেই নিষিদ্ধ হলেন নেইমার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬

রাতেই নিষিদ্ধ হলেন নেইমার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেই নিজের সামর্থ্যের ঝলক দেখালেন ব্রাজিল তারকা নেইমার। সান্তোসের জার্সিতে জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচালেও ম্যাচ শেষে এসেছে তার জন্য দুঃসংবাদ। হলুদ কার্ডের কারণে ব্রাজিলিয়ান লিগের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই ফরোয়ার্ড।

ম্যাচের শুরুতে খুব একটা ছন্দে ছিল না সান্তোস। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করে দলকে এগিয়ে দেন নেইমার।

বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে দেয় শাপকোয়েন্স। টানা দুই গোল করে তারা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সান্তোস। নির্ধারিত সময়ের এক মিনিট আগে ডি-বক্সের ভেতরে ক্যাবায়েরোকে ফাউল করেন শাপকোয়েন্সের ব্রুনো মাতিয়াস সান্তোস। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট কিক থেকে কোনো ভুল করেননি নেইমার। নিজের দ্বিতীয় গোল করে ২-২ সমতায় ফেরান দলকে এবং নিশ্চিত করেন গুরুত্বপূর্ণ এক পয়েন্ট।

তবে ম্যাচজুড়েই রেফারির কয়েকটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ব্রুনো তুবারার সঙ্গে ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।

এই হলুদ কার্ডই নেইমারের জন্য কাল হয়ে দাঁড়ায়। ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী তিনটি হলুদ কার্ড জমা হলে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়। টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখায় এবারও এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।

ফলে লিগে সান্তোসের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে সাও পাওলোর বিপক্ষে মাঠে নামতে পারবেন না নেইমার। জোড়া গোলের উচ্ছ্বাসের মধ্যেও তাই নিষেধাজ্ঞার তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাতেই নিষিদ্ধ হলেন নেইমার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ