ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুরারী গুপ্ত ধাম থেকে শতাধিক ভক্ত, উল্টো রথযাত্রায় মুখর শ্রীবাস অঙ্গন

ছবি: প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা মহোৎসব ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পণ্ডিতপাড়াস্থ শ্রীবাস অঙ্গন ধামে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) আয়োজিত এ মহোৎসবে সিলেটের বিভিন্ন উপজেলা ও জেলার নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। হরিনাম সংকীর্তন, রথ টানা, প্রার্থনা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথযাত্রায় মাসির বাড়িতে গমন শেষে উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণী পুনরায় নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। এই প্রত্যাবর্তন ভক্তদের কাছে শান্তি, মঙ্গল, আনন্দ এবং ভক্ত-ভগবানের মিলনের প্রতীক হিসেবে বিবেচিত।

মহোৎসবে ওসমানীনগর উপজেলার মুরারী গুপ্ত ধাম থেকে প্রায় দুই শতাধিক ভক্ত অংশ নেন। তাঁদের অংশগ্রহণে ধর্মীয় উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীবাস অঙ্গন ধামের সভাপতি বিপিন বিহারী দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক অর্জুন দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গোয়ালাবাজার ইউনিয়ন শাখার সভাপতি মুকুন্দ লাল নাথ, শিক্ষক অজিত পাল, ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক নেপুর গুণ, মুরারী গুপ্ত ধামের কোষাধ্যক্ষ সুমন দেব এবং হামচনপুর গীতা স্কুলের সহকারী শিক্ষক শিপন সূত্রধর।

বক্তারা বলেন, উল্টো রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, আত্মশুদ্ধি, সম্প্রীতি ও মানবকল্যাণের এক অনন্য মিলনমেলা। এ ধরনের আয়োজন সমাজে শান্তি, সৌহার্দ্য, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় মুরারী গুপ্ত ধামের প্রধান উপদেষ্টা প্রভুপাদ শ্রীল নিত্য গোপাল গোস্বামীসহ কমিটির সদস্যরা মন্দিরের অসম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে ভক্ত ও সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালাবাজার কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি নিধীর রঞ্জন সূত্রধর, সহ-সভাপতি অশোক দেব, সমাজসেবক চঞ্চল পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ নান্টু দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বুরুঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুবল চন্দ্র দাস, ভজনশিল্পী কৃষ্ণ গিরীসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ ভক্তরা।

ওসমানীনগরের মুরারী গুপ্ত ধাম থেকে আগত ভক্তদের যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনায় গীতা স্কুলের পক্ষ থেকে সহযোগিতা করেন রবিন পাল, শুভ্রাংশু ধর শুভ্র, রাজেন পাল, রাজু পালসহ অনেকে।

দিনব্যাপী ধর্মীয় আচার, হরিনাম সংকীর্তন, রথ টানা এবং ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহোৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুরারী গুপ্ত ধাম থেকে শতাধিক ভক্ত, উল্টো রথযাত্রায় মুখর শ্রীবাস অঙ্গন

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ