ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নুনিয়াপট্টি সুইপার কলোনিতে ডিবির মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১০

নওগাঁ শহরের নুনিয়াপট্টি সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল নওগাঁ শহরের নুনিয়াপট্টি এলাকার সুইপার কলোনির ভেতরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ছনু বাশফোরের বাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় মাদক সেবনের অভিযোগে ছনু বাশফোর (২৬), বৈশাক বাশফোর (৩০), চান মিয়া (৩০), তুহিন (২৮), মিনহাজ ওরফে মিম (২৭), নাহিদ সুলতান ওরফে জেমস (৩৫), রায়সুল ইসলাম (২২), সাকিব (২২), শান্ত ইসলাম (২৭) এবং শাহরিয়া হোসেন সিহাব (২২)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। অভিযানে ঘটনাস্থল থেকে গাঁজা সেবনের সরঞ্জাম হিসেবে গাঁজা কাটার কাঁচি, কলকে, কাগজের তৈরি পাইপ ও গ্যাস লাইটারসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নুনিয়াপট্টি সুইপার কলোনিতে ডিবির মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১০

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

নওগাঁ শহরের নুনিয়াপট্টি সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল নওগাঁ শহরের নুনিয়াপট্টি এলাকার সুইপার কলোনির ভেতরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ছনু বাশফোরের বাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় মাদক সেবনের অভিযোগে ছনু বাশফোর (২৬), বৈশাক বাশফোর (৩০), চান মিয়া (৩০), তুহিন (২৮), মিনহাজ ওরফে মিম (২৭), নাহিদ সুলতান ওরফে জেমস (৩৫), রায়সুল ইসলাম (২২), সাকিব (২২), শান্ত ইসলাম (২৭) এবং শাহরিয়া হোসেন সিহাব (২২)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। অভিযানে ঘটনাস্থল থেকে গাঁজা সেবনের সরঞ্জাম হিসেবে গাঁজা কাটার কাঁচি, কলকে, কাগজের তৈরি পাইপ ও গ্যাস লাইটারসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ