ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০
নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

নওগাঁ শহরের নুনিয়াপট্টি সুইপার কলোনিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ডিবির একটি দল সুইপার কলোনিতে ছনু বাশফোরের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখানে উপস্থিত ১০ জনকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন— ছনু বাশফোর (২৬), বৈশাক বাশফোর (৩০), চান মিয়া (৩০), তুহিন (২৮), মিনহাজ ওরফে মিম (২৭), নাহিদ সুলতান ওরফে জেমস (৩৫), রায়সুল ইসলাম (২২), সাকিব (২২), শান্ত ইসলাম (২৭) এবং শাহরিয়া হোসেন সিহাব (২২)। তাদের সবার বাড়ি নওগাঁ সদর থানা এলাকার বিভিন্ন স্থানে।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম, যার মধ্যে কাঁচি, কলকে, কাগজের তৈরি পাইপ ও গ্যাস লাইটার রয়েছে, উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

নওগাঁ শহরের নুনিয়াপট্টি সুইপার কলোনিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ডিবির একটি দল সুইপার কলোনিতে ছনু বাশফোরের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখানে উপস্থিত ১০ জনকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন— ছনু বাশফোর (২৬), বৈশাক বাশফোর (৩০), চান মিয়া (৩০), তুহিন (২৮), মিনহাজ ওরফে মিম (২৭), নাহিদ সুলতান ওরফে জেমস (৩৫), রায়সুল ইসলাম (২২), সাকিব (২২), শান্ত ইসলাম (২৭) এবং শাহরিয়া হোসেন সিহাব (২২)। তাদের সবার বাড়ি নওগাঁ সদর থানা এলাকার বিভিন্ন স্থানে।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম, যার মধ্যে কাঁচি, কলকে, কাগজের তৈরি পাইপ ও গ্যাস লাইটার রয়েছে, উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ