দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বাগানের প্রায় ৩০০টি গাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য দুলাল মেম্বারের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাগান মালিক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাগানের মালিক মাজেদ অভিযোগ করেন, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার বাগানের মূল্যবান গাছগুলো কেটে ফেলা হয়েছে। এতে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মাজেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) সকালে খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, একসঙ্গে এত বিপুল সংখ্যক গাছ কেটে ফেলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য দুলাল মেম্বারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন