ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম
ছবি: সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীতে এসে পৌঁছান তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় শিল্পীকে সামনে থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের ভক্তরা।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে গান পরিবেশন করবেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটি বাতিল হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও আয়োজকরা শুরু থেকেই তা নাকচ করে আসছিলেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই মঞ্চে উঠবেন আতিফ আসলাম। ঢাকায় তার উপস্থিতির মধ্য দিয়ে সেই গুঞ্জনেরও অবসান হলো।

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়াজুড়ে আতিফ আসলামের জনপ্রিয়তা ঈর্ষণীয়। বলিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার কণ্ঠে তেরে বিন, পেহলি নজর মে, তেরা হওনে লাগা হুঁ, জিনে লাগা হুঁসহ বহু গান আজও সমান জনপ্রিয়।

আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে কনসার্টটি এ বছরের সবচেয়ে আলোচিত ও বৃহৎ সংগীত আয়োজনগুলোর একটিতে পরিণত হবে। আতিফ আসলামের লাইভ পারফরম্যান্স ঘিরে ভক্তদের উচ্ছ্বাসও এখন তুঙ্গে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ