ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মালিতে আল-কায়েদা-ঘনিষ্ঠ গোষ্ঠীকে টার্গেট করতে পারে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬

মালিতে আল-কায়েদা-ঘনিষ্ঠ গোষ্ঠীকে টার্গেট করতে পারে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদা-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)-এর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে হোয়াইট হাউসের কাউন্টার টেররিজম বিভাগের সিনিয়র ডিরেক্টর সেবাস্তিয়ান গোরকাসহ কয়েকজন কর্মকর্তা জেএনআইএমের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন।

এদিকে, সামরিক হামলার পরিকল্পনার বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। একজন মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র আফ্রিকার দেশগুলোকে সন্ত্রাসবাদ মোকাবিলায় মার্কিন অস্ত্র কেনার পরামর্শ দিচ্ছে। একই সঙ্গে ন্যাটোভুক্ত মিত্র দেশগুলোকেও আঞ্চলিক বাহিনীকে আরও সক্রিয়ভাবে সহায়তা করার আহ্বান জানানো হচ্ছে।

মালির নিরাপত্তা পরিস্থিতি নিয়েও রাশিয়ার কড়া সমালোচনা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, সন্ত্রাস দমনে রাশিয়া কার্যকর অংশীদার হিসেবে ব্যর্থ হয়েছে। যদিও এ বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি, তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা মালিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়।

উল্লেখ্য, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র জেএনআইএমকে আনুষ্ঠানিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মালিতে আল-কায়েদা-ঘনিষ্ঠ গোষ্ঠীকে টার্গেট করতে পারে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদা-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)-এর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে হোয়াইট হাউসের কাউন্টার টেররিজম বিভাগের সিনিয়র ডিরেক্টর সেবাস্তিয়ান গোরকাসহ কয়েকজন কর্মকর্তা জেএনআইএমের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন।

এদিকে, সামরিক হামলার পরিকল্পনার বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। একজন মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র আফ্রিকার দেশগুলোকে সন্ত্রাসবাদ মোকাবিলায় মার্কিন অস্ত্র কেনার পরামর্শ দিচ্ছে। একই সঙ্গে ন্যাটোভুক্ত মিত্র দেশগুলোকেও আঞ্চলিক বাহিনীকে আরও সক্রিয়ভাবে সহায়তা করার আহ্বান জানানো হচ্ছে।

মালির নিরাপত্তা পরিস্থিতি নিয়েও রাশিয়ার কড়া সমালোচনা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, সন্ত্রাস দমনে রাশিয়া কার্যকর অংশীদার হিসেবে ব্যর্থ হয়েছে। যদিও এ বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি, তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা মালিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়।

উল্লেখ্য, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র জেএনআইএমকে আনুষ্ঠানিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ