ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫

গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মো. আশরাফ হোসেন আলিমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। এর মাধ্যমে তিনি আবারও দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদে বহাল হলেন।

রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতা মো. আশরাফ হোসেন আলিমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২৩ নভেম্বর ২০২৫ তারিখ তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।"

উল্লেখ্য, মো. আশরাফ হোসেন আলিম গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে তৃণমূল নেতাকর্মীদের বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এর আগে কেন্দ্র থেকে তাঁর দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। আশরাফের এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা বিএনপিতে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের মাঝে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজনীতিক বিশ্লেষকরা তাঁর এই প্রত্যাবর্তনকে গোমস্তাপুর উপজেলার রাজনীতিতে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মো. আশরাফ হোসেন আলিমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। এর মাধ্যমে তিনি আবারও দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদে বহাল হলেন।

রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতা মো. আশরাফ হোসেন আলিমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২৩ নভেম্বর ২০২৫ তারিখ তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।"

উল্লেখ্য, মো. আশরাফ হোসেন আলিম গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে তৃণমূল নেতাকর্মীদের বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এর আগে কেন্দ্র থেকে তাঁর দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। আশরাফের এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা বিএনপিতে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের মাঝে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজনীতিক বিশ্লেষকরা তাঁর এই প্রত্যাবর্তনকে গোমস্তাপুর উপজেলার রাজনীতিতে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ