ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেশ ছাড়তে হতে পারে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে হয়তো মোদিকেও সঙ্গে নিয়ে ফিরবেন।
বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে বাগেরহাটের মোংলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরও মোংলায় শেখ হাসিনা সরকারের সময়ের মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তাঁর ভাষায়, এটি দেশের ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, গুমের ঘটনাগুলো তদন্তে কমিশন গঠনের সুপারিশ করা হলেও, যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, সেই দলই এখন ওই কমিশনের বিরোধিতা করছে। তাঁর দাবি, দেশে এখনো ‘হাসিনা কাঠামো’ বহাল রয়েছে।
ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা দেখেছি, শেখ হাসিনা যে দেশে যান, সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে তিনি বাংলাদেশে ফিরলে মনে হয় মোদিকেও সঙ্গে নিয়ে ফিরতে হবে। ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোদিকেও পালাতে হতে পারে।”
পথসভা শেষে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করেন এবং উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।
এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন