মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া, দলের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে এনসিপির নেতারা বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
আলোচনায় সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের বিষয়ও মার্কিন প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয়। জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং তার সফরসঙ্গীরা চুক্তির বিভিন্ন দিক ব্যাখ্যা করে জানান, এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে। তাদের মতে, এই সহযোগিতা দুই দেশের জনগণের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গঠনমূলক সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষে অংশ নেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ্।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন