বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ কাটতে না কাটতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার সম্ভাব্য মুখোমুখি হওয়া নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার মর্যাদাপূর্ণ ফিনালিসিমা চলতি বছরের নভেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
ইএসপিএন আর্জেন্টিনা ও ডিএসপোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটি আয়োজনের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। যদিও এখন পর্যন্ত ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) কিংবা দক্ষিণ আমেরিকান ফুটবল কনমেবল আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
ফিনালিসিমা হলো ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার লড়াই। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে কয়েকটি সংস্করণ অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ বিরতি শেষে ২০২২ সালে টুর্নামেন্টটি নতুন করে ফিরে আসে। সেই আসরে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
প্রাথমিকভাবে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচটি ২০২৬ বিশ্বকাপের আগেই আয়োজনের পরিকল্পনা ছিল। মার্চে লুসাইল স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনার কারণে সেই পরিকল্পনা স্থগিত করা হয়।
পরে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম কিংবা দুই দেশের মাঠে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের প্রস্তাব এলেও কোনো বিকল্পেই চূড়ান্ত সমঝোতা হয়নি।
ইএসপিএন আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন আরেভালোর দাবি, শেষ পর্যন্ত কাতার সরকার ম্যাচটি আয়োজনের স্বত্ব পেয়েছে এবং নভেম্বরেই লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ফিনালিসিমা স্থগিত হওয়ায় এর আগেই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। সেই ম্যাচে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে ১০ জনের আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। গোলের কিছুক্ষণ আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
যদি শেষ পর্যন্ত নভেম্বরে ফিনালিসিমা অনুষ্ঠিত হয়, তাহলে সেটি হবে বিশ্বকাপ ফাইনালের পুনর্ম্যাচ। আর্জেন্টিনার সামনে থাকবে পরাজয়ের বদলা নেওয়ার সুযোগ, আর স্পেন চাইবে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করতে।
সূত্র: ওয়ার্ল্ড সকার টক

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন