ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়া-৫ আসনে সমর্থন আদায়ে দবিবুর রহমানের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫

বগুড়া-৫ আসনে সমর্থন আদায়ে দবিবুর রহমানের গণসংযোগ

বগুড়ার শেরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া–৫ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানকে নিয়ে ব্যাপক মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেলের শোডাউনে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা–কর্মীরা। শোডাউনটি সীমাবাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রামীণ সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব বিভাগের সভাপতি আমিনুল ইসলাম রাসেল, সীমাবাড়ি ইউনিয়ন জামায়াতের আমীর ইমাম হোসেন, নায়েবে আমীর আলতাফ হোসেন, সেক্রেটারি মনিরুজ্জামান, সাখাওয়াত হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নেতা-কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দবিবুর রহমানের বিজয়ের লক্ষ্যে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়া-৫ আসনে সমর্থন আদায়ে দবিবুর রহমানের গণসংযোগ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

বগুড়ার শেরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া–৫ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানকে নিয়ে ব্যাপক মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেলের শোডাউনে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা–কর্মীরা। শোডাউনটি সীমাবাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রামীণ সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব বিভাগের সভাপতি আমিনুল ইসলাম রাসেল, সীমাবাড়ি ইউনিয়ন জামায়াতের আমীর ইমাম হোসেন, নায়েবে আমীর আলতাফ হোসেন, সেক্রেটারি মনিরুজ্জামান, সাখাওয়াত হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নেতা-কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দবিবুর রহমানের বিজয়ের লক্ষ্যে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ