ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশ পিপলস লীগের নিবন্ধনের পথ খুলে দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬

বাংলাদেশ পিপলস লীগের নিবন্ধনের পথ খুলে দিল হাইকোর্ট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পিপলস লীগকে আগামী তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।

আদালতে বাংলাদেশ পিপলস লীগের পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সেলিম মিয়া।

আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত দলটি ২০২৫ সালে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের জন্য আবেদন করে। তবে গত ২ ফেব্রুয়ারি কমিশন নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানায়।

পরে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে বুধবার হাইকোর্ট নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ পিপলস লীগের নিবন্ধনের পথ খুলে দিল হাইকোর্ট

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ পিপলস লীগকে আগামী তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।

আদালতে বাংলাদেশ পিপলস লীগের পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সেলিম মিয়া।

আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত দলটি ২০২৫ সালে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের জন্য আবেদন করে। তবে গত ২ ফেব্রুয়ারি কমিশন নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানায়।

পরে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে বুধবার হাইকোর্ট নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ