ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিয়ে করলেন বিশ্বের সেরা ইউটিউবার মিস্টার বিস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬

বিয়ে করলেন বিশ্বের সেরা ইউটিউবার মিস্টার বিস্ট
ছবি: সংগৃহীত

পর্দার সামনে কোটি কোটি দর্শককে চমকে দেওয়া বিশাল বাজেটের আয়োজনই যার পরিচয়, বাস্তব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিকে তিনি রাখলেন একেবারেই ব্যক্তিগত। ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা জিমি ডোনাল্ডসন, যিনি সারা বিশ্বে মিস্টার বিস্ট নামে পরিচিত, দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সেনকে বিয়ে করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান ২৮ বছর বয়সী এই তারকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি, আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন।"

ভিডিওতে লাখ লাখ ডলারের আয়োজন দেখাতে অভ্যস্ত হলেও নিজের বিয়েতে কোনো জাঁকজমক চাননি মিস্টার বিস্ট। দুই পরিবারের সদস্য এবং অতি ঘনিষ্ঠ কয়েকজন স্বজনের উপস্থিতিতে শান্ত ও ব্যক্তিগত পরিবেশেই সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের পোশাকেও ছিল আভিজাত্যের সঙ্গে সরলতার মিশেল। থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও নুড রঙের ওপর ফুল ও লেসের সূক্ষ্ম নকশায় তৈরি একটি গাউন। অন্যদিকে মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টুক্সিডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার এবং কালো বো-টাই।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেন এই জুটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিপল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জিমি জানিয়েছিলেন, অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো বিশাল কোনো অনুষ্ঠানে বিয়ের প্রস্তাব দেবেন। কিন্তু তিনি শুরু থেকেই চেয়েছিলেন, জীবনের এই মুহূর্তটি হোক একান্ত ব্যক্তিগত এবং শুধুই দুজনের।

দুজনের পরিচয় হয়েছিল দক্ষিণ আফ্রিকায় এক অভিন্ন বন্ধুর মাধ্যমে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) থিয়াকে বার্তা পাঠান জিমি। সেখানে থিয়ার লেখা বই দ্য মার্কড চিলড্রেন পড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাদের প্রেম।

এক বছর সম্পর্কের পর জিমি বিয়ের প্রস্তাব দিলেও থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন না করা পর্যন্ত অপেক্ষা করেন তারা।

বিয়ের আগেই এক সাক্ষাৎকারে থিয়া বলেছিলেন, "আমাদের মনে হয় আমরা মানসিকভাবে অনেক আগেই বিবাহিত। ভবিষ্যতের পরিবার, সন্তান, এমনকি ৭০ বছর বয়সে একসঙ্গে কেমন জীবন কাটাব, সেসব নিয়েও আমরা কথা বলি। আনুষ্ঠানিক বিয়েটা আমাদের সম্পর্কের আরেকটি সুন্দর অধ্যায় মাত্র।"

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিয়ে করলেন বিশ্বের সেরা ইউটিউবার মিস্টার বিস্ট

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ