হবিগঞ্জের বাহুবল উপজেলার বালিচাপড়া গ্রামে মাদকসেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে নাছির (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে জব্দ করা গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাছির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন তিনি মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন, উচ্ছৃঙ্খল ও অপ্রীতিকর আচরণ করেন। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে প্রশাসনের সহযোগিতা চান।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বাহুবল থানা পুলিশের যৌথ অভিযানে নাছিরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে জব্দ করা এক পুরিয়া গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় বাহুবল থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন