ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ২০২৫-২০২৬ অর্থ বছরের অর্থ দ্বারা গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় অনুষ্ঠিত এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। এসময় বক্তব্য রাখেন এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আরাফাত ইসলাম, নাজিফা আনজুম মুনিয়া। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী বিপ্লব হোসেন। অভিভাবক মোঃ টোকন আলী প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু,খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মালিতা, জেলা জাসাস'র সভাপতি সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

এবারের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে বিভিন্ন কলেজে অধ্যয়নরত ১৫০ জন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১০৪ জন মেডিকেলে অধ্যয়নরত ২২ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৬ জন সহ মোট ২৯২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে প্রায় নয় লাখ  টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা জেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ২০২৫-২০২৬ অর্থ বছরের অর্থ দ্বারা গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় অনুষ্ঠিত এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। এসময় বক্তব্য রাখেন এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আরাফাত ইসলাম, নাজিফা আনজুম মুনিয়া। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী বিপ্লব হোসেন। অভিভাবক মোঃ টোকন আলী প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু,খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মালিতা, জেলা জাসাস'র সভাপতি সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

এবারের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে বিভিন্ন কলেজে অধ্যয়নরত ১৫০ জন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১০৪ জন মেডিকেলে অধ্যয়নরত ২২ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৬ জন সহ মোট ২৯২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে প্রায় নয় লাখ  টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ