ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলের ক্ষেত্রে কানাডা ‘অসম আচরণ’ করছে বলে অভিযোগ তুলে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

নতুন শুল্কের আওতায় রাখা হয়েছে ওয়াইন, হকিস্টিক, সিমেন্টসহ বিভিন্ন ভোগ্য ও শিল্পপণ্য। তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ এবং মাছসহ কয়েকটি প্রধান রপ্তানি পণ্য এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ)-এর আওতায় থাকুক বা না থাকুক, ঘোষিত তালিকাভুক্ত সব পণ্যের ওপরই এই শুল্ক প্রযোজ্য হবে।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে কানাডা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কার্নি বলেন, যুক্তরাষ্ট্র একের পর এক শুল্ক আরোপ করে ইউএসএমসিএ চুক্তির চেতনার পরিপন্থী একতরফা বাণিজ্যনীতি অনুসরণ করছে। নতুন শুল্ক আরোপ সেই ধারাবাহিকতারই অংশ।

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের কিছু বক্তব্য ও পদক্ষেপ কানাডার সার্বভৌমত্বের প্রতিও প্রশ্ন তুলছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে তিনি ট্রাম্পের সেই বিতর্কিত মন্তব্যের দিকেই ইঙ্গিত করেছেন, যেখানে ট্রাম্প প্রকাশ্যে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার কথা বলেছিলেন।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে আগে থেকেই বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বর্তমানে কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার ওপর যুক্তরাষ্ট্র ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। পাশাপাশি সফটউডের ওপর ৩৫ শতাংশ এবং গাড়িতে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে।

এর জবাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু ইস্পাত, অ্যালুমিনিয়াম ও যানবাহনের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা। নতুন এই সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ