ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সায়েদাবাদ বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান: ১৬টি অবৈধ দোকান অপসারণ

ছবি- প্রতিনিধি

রাজধানীর অন্যতম ব্যস্ত সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে টার্মিনালের প্রধান প্রবেশপথ ও অভ্যন্তরে গড়ে ওঠা ১৬টি অবৈধ দোকান ও গাড়ি মেরামতের গ্যারেজ উচ্ছেদ করা হয়েছে।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়। ট্রাফিক বিভাগ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে টার্মিনালে যাত্রী চলাচল এবং বাসের স্বাভাবিক প্রবেশ ও বের হওয়া ব্যাহত হচ্ছিল। ফলে প্রতিদিনই সৃষ্টি হতো যানজট ও ভোগান্তি।

অভিযানের সময় অবৈধ দোকান ও স্থাপনাগুলো ভেঙে ফেলে টার্মিনালের গুরুত্বপূর্ণ অংশ দখলমুক্ত করা হয়। এতে যাত্রী ও গণপরিবহনের চলাচলের জন্য পুরো এলাকা আবারও উন্মুক্ত হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সায়েদাবাদ বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান: ১৬টি অবৈধ দোকান অপসারণ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর অন্যতম ব্যস্ত সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে টার্মিনালের প্রধান প্রবেশপথ ও অভ্যন্তরে গড়ে ওঠা ১৬টি অবৈধ দোকান ও গাড়ি মেরামতের গ্যারেজ উচ্ছেদ করা হয়েছে।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়। ট্রাফিক বিভাগ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে টার্মিনালে যাত্রী চলাচল এবং বাসের স্বাভাবিক প্রবেশ ও বের হওয়া ব্যাহত হচ্ছিল। ফলে প্রতিদিনই সৃষ্টি হতো যানজট ও ভোগান্তি।

অভিযানের সময় অবৈধ দোকান ও স্থাপনাগুলো ভেঙে ফেলে টার্মিনালের গুরুত্বপূর্ণ অংশ দখলমুক্ত করা হয়। এতে যাত্রী ও গণপরিবহনের চলাচলের জন্য পুরো এলাকা আবারও উন্মুক্ত হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ