ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গুজবের অবসান, অভিজিৎ দীপকে আটক করা হয়নি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬

গুজবের অবসান, অভিজিৎ দীপকে আটক করা হয়নি
ছবি: সংগৃহীত

ভারতে তরুণদের মধ্যে আলোচিত ‘ককরোচ মুভমেন্ট’-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে আন্দোলনটির কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে বিভ্রান্তির অবসান ঘটাতে নতুন করে বিবৃতি দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দিল্লি পুলিশও জানিয়েছে, অভিজিৎ দীপকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ‘ককরোচ মুভমেন্ট’ জানায়, অভিজিৎ দীপ বর্তমানে স্বাধীন অবস্থায় রয়েছেন এবং তাকে কোনো আইনশৃঙ্খলা বাহিনী আটক করেনি।

এর আগে আন্দোলনটির পক্ষ থেকেই দাবি করা হয়েছিল, পুলিশ অভিজিৎ দীপকে তুলে নিয়ে গেছে। তবে পরে সেই বক্তব্য সংশোধন করে সংগঠনটি জানায়, প্রাথমিক তথ্যটি সঠিক ছিল না এবং তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

এ ঘটনার পর আগের তথ্যের ভিত্তিতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনেও সংশোধনী আনা হয়েছে। সর্বশেষ অবস্থান অনুযায়ী, অভিজিৎ দীপকে ঘিরে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে আন্দোলনটির পক্ষ এবং দিল্লি পুলিশ।

সূত্র: রয়টার্স।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গুজবের অবসান, অভিজিৎ দীপকে আটক করা হয়নি

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ভারতে তরুণদের মধ্যে আলোচিত ‘ককরোচ মুভমেন্ট’-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে আন্দোলনটির কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে বিভ্রান্তির অবসান ঘটাতে নতুন করে বিবৃতি দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দিল্লি পুলিশও জানিয়েছে, অভিজিৎ দীপকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ‘ককরোচ মুভমেন্ট’ জানায়, অভিজিৎ দীপ বর্তমানে স্বাধীন অবস্থায় রয়েছেন এবং তাকে কোনো আইনশৃঙ্খলা বাহিনী আটক করেনি।

এর আগে আন্দোলনটির পক্ষ থেকেই দাবি করা হয়েছিল, পুলিশ অভিজিৎ দীপকে তুলে নিয়ে গেছে। তবে পরে সেই বক্তব্য সংশোধন করে সংগঠনটি জানায়, প্রাথমিক তথ্যটি সঠিক ছিল না এবং তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

এ ঘটনার পর আগের তথ্যের ভিত্তিতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনেও সংশোধনী আনা হয়েছে। সর্বশেষ অবস্থান অনুযায়ী, অভিজিৎ দীপকে ঘিরে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে আন্দোলনটির পক্ষ এবং দিল্লি পুলিশ।

সূত্র: রয়টার্স।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ