ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
ছবি: সংগৃহীত

এক দশকের মধ্যে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার (২০ জুলাই) রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক আহ্বানের পর তিনি নতুন সরকার গঠন করেন। এর মধ্য দিয়ে কিয়ার স্টার্মারের প্রধানমন্ত্রিত্বের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

জাতীয় নির্বাচনে লেবার পার্টিকে নিরঙ্কুশ বিজয় এনে দেওয়ার প্রায় দুই বছর পর ১০ ডাউনিং স্ট্রিট ছাড়েন স্টার্মার। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র এবং লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম।

দীর্ঘ রাজনৈতিক জীবনে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বার্নহ্যাম। উত্তর ইংল্যান্ডের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকার কারণে তিনি ‘কিং অব দ্য নর্থ’ নামেও পরিচিত। এর আগে লেবার সরকারের বিভিন্ন মেয়াদে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর থেকেই বার্নহ্যামের সামনে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পরিচালনাকে তার সরকারের অন্যতম বড় কূটনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব নেওয়ার আগেই ট্রাম্প তাকে ‘অত্যন্ত উদারপন্থী’ বলে মন্তব্য করেছিলেন।

দেশের অভ্যন্তরীণ রাজনীতিও নতুন প্রধানমন্ত্রীর জন্য সহজ নয়। সাম্প্রতিক সময়ে লেবার পার্টির জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। একদিকে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ডানপন্থি রিফর্ম ইউকে সমর্থন বাড়াচ্ছে, অন্যদিকে গ্রিন পার্টিও প্রগতিশীল ভোটারদের নিজেদের দিকে টানতে সক্ষম হচ্ছে।

বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক এবং কিয়ার স্টার্মারের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া বার্নহ্যামের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভোটারদের আস্থা পুনরুদ্ধার করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং জনআস্থা পুনর্গঠনে সফল হতে পারলেই তিনি পূর্বসূরিদের তুলনায় দীর্ঘ সময় ১০ ডাউনিং স্ট্রিটে টিকে থাকতে পারবেন।

সূত্র: সিবিএস নিউজ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ