ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সামরিক উত্তেজনার মাঝেই আলোচনার জানালা খোলা রাখছে ইরান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬

সামরিক উত্তেজনার মাঝেই আলোচনার জানালা খোলা রাখছে ইরান
ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ও তেহরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে মধ্যস্থতাকারীদের কাছ থেকে কয়েকটি প্রস্তাব পেয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রস্তাব বর্তমানে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে কৌশলগত কারণে এ মুহূর্তে প্রস্তাবগুলোর বিস্তারিত প্রকাশ করা হবে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যেমন প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাচ্ছে, তেমনি কূটনৈতিক পর্যায়েও আলোচনার পথ খোলা রাখতে সরকার সমানভাবে সক্রিয় রয়েছে। পাশাপাশি ওমানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালিতে যেকোনো নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইরান অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি দাবিও প্রত্যাখ্যান করেন ইসমাইল বাঘাই। ট্রাম্প দাবি করেছিলেন, ২০২৪ সালের ডিসেম্বরে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক এক মার্কিন নারীকে ইরান মুক্তি দিয়েছে।

এ বিষয়ে বাঘাই বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি কখনোই ইরানের বন্দি ছিলেন না এবং তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কোনো অভিযোগও আনা হয়নি। তাই ট্রাম্পের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দেওয়ায় সেই প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সামরিক উত্তেজনার মাঝেই আলোচনার জানালা খোলা রাখছে ইরান

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ