ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬

সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: প্রতিনিধি । বক্তব্য রাখছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যারা একসময় রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, গত নির্বাচনের পর অনেকেই রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখন সেই অবস্থান বদলে ফেলেছেন। যারা আবু সাঈদের আত্মত্যাগের কথা সামনে রেখে সংস্কারের দাবি তুলেছিলেন, তারাই এখন বলছেন সংস্কারের প্রয়োজন নেই। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের ‘রেডকার্ড’ দেখাবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়িত না হলে পাথরশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা যাবে না। একই সঙ্গে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণ করার সংস্কৃতিও বন্ধ করা সম্ভব হবে না।

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ স্থানীয় নেতারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যারা একসময় রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, গত নির্বাচনের পর অনেকেই রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখন সেই অবস্থান বদলে ফেলেছেন। যারা আবু সাঈদের আত্মত্যাগের কথা সামনে রেখে সংস্কারের দাবি তুলেছিলেন, তারাই এখন বলছেন সংস্কারের প্রয়োজন নেই। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের ‘রেডকার্ড’ দেখাবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়িত না হলে পাথরশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা যাবে না। একই সঙ্গে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণ করার সংস্কৃতিও বন্ধ করা সম্ভব হবে না।

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ স্থানীয় নেতারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ