জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সরকারি সেবার মান নিশ্চিত করতে কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল এমপি, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী এবং কক্সবাজার শহর জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল ফারুক।
এ ছাড়া সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ ও মানসম্মত সরকারি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসেবার মানোন্নয়ন, জনগণের ভোগান্তি কমানো এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন