ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদক রোধে শুধু আইন নয়, কর্মসংস্থানও জরুরি: নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬

মাদক রোধে শুধু আইন নয়, কর্মসংস্থানও জরুরি: নিপুণ রায়
ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, গত ১৭ বছরে দেশের এমপি-মন্ত্রীদের অনেকেই মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ভেঙে পড়া বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা এবং আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিপুণ রায়।

তিনি বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। এ জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং খেলাধুলার পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে নিপুণ রায় বলেন, মসজিদে খুতবা বা বয়ানের সময় ইমামদের মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য দেওয়া উচিত। একইভাবে মন্দিরেও পুরোহিতদের মানুষের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, সরকার দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। যুবসমাজ খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে হতাশা ও মাদকাসক্তির ঝুঁকি অনেকটাই কমে আসবে। পাশাপাশি শুধু বৃক্ষরোপণ নয়, নতুন নতুন নার্সারি উদ্যোক্তা তৈরির দিকেও গুরুত্ব দিতে হবে।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মধ্যে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এর আগে অনুষ্ঠানে যোগ দিয়ে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ এবং ঝিনাইদহ জেলার পরিচিতিমূলক ম্যাপের ফলক উন্মোচন করেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাদক রোধে শুধু আইন নয়, কর্মসংস্থানও জরুরি: নিপুণ রায়

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ