ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বকাপ জিতেই প্রেমিকার বুকে ইয়ামাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬

বিশ্বকাপ জিতেই প্রেমিকার বুকে ইয়ামাল
ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে শুরুতে কিছুটা ছন্দ খুঁজছিলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল করলেও, প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে এবং সতীর্থদের জন্য সুযোগ তৈরি করতে ছিলেন অনবদ্য। স্পেনের বিশ্বকাপ জয়ে একাধিক ফুটবলারের অবদান থাকলেও, আলোচনার কেন্দ্রে ছিলেন মাত্র ১৯ বছর বয়সী এই বিস্ময়বালক।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা জয়ের পর গলায় ওঠে বিশ্বচ্যাম্পিয়নের স্বর্ণপদক। এর মধ্য দিয়ে ইউরো ২০২৪ জয়ের পর ক্যারিয়ারে দ্বিতীয় বড় আন্তর্জাতিক ট্রফি যোগ করলেন ইয়ামাল। কয়েক মাস আগেও যিনি পড়াশোনা আর ফুটবল সামলাচ্ছিলেন, সেই তরুণ এখন বিশ্বকাপজয়ী।

শিরোপা উদযাপনের আনন্দঘন মুহূর্তে ইয়ামালের পাশে ছিলেন তার তিন বছর বয়সী ছোট ভাই কেইন এবং প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস। বিশ্বকাপ জয়ের পর ইনেস নিজের ইনস্টাগ্রামে ইয়ামালকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘তুমি এটি করে দেখিয়েছ। অভিনন্দন, আমার ভালোবাসা। তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন।’ এই বার্তাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্পেনের পরিচিত ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়াও বিশ্বকাপজয়ী স্পেন দলের উদযাপনের অন্যতম আলোচিত মুখ হয়ে ওঠেন। এর আগে সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম গোল করার পর ইয়ামাল বলেছিলেন, ‘এই গোলটি আমি আমার মা, আমার প্রেমিকা, আমার বন্ধুদের এবং মাতারোতে থাকা সবার জন্য উৎসর্গ করছি।’

সম্প্রতি ২১তম জন্মদিন উদযাপন করা ইনেসের সঙ্গে ইয়ামালের পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। চলতি বছরের শুরুতে গ্রিসে একসঙ্গে অবকাশ যাপন করতে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে মে মাসে বার্সেলোনায় একটি নৈশভোজে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় এই জুটিকে।

সম্পর্ক নিয়ে ইনেস বলেন, ‘গ্রিসে যাওয়ার পর মানুষ আমাদের একসঙ্গে দেখতে শুরু করে। কিন্তু আমি লামিনেকে তারও অনেক আগে থেকেই চিনি। মানুষ যতটা ভাবছে, আমাদের পরিচয় তার চেয়ে অনেক পুরোনো। আমরা সম্পর্কটিকে সময় দিয়েছি। দেখা হওয়ার আগে দীর্ঘদিন শুধু কথা বলেছি।’

তাদের পরিচয়ের গল্পটিও খোলাসা করেন ইনেস। তার ভাষায়, ‘অনেকে হয়তো রূপকথার মতো গল্প শুনতে চাইবেন। কিন্তু সত্যিটা হলো, আমাদের পরিচয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেই।’

সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই স্পেনের প্রায় প্রতিটি বিশ্বকাপ ম্যাচে গ্যালারিতে দেখা গেছে ইনেসকে। বেশিরভাগ সময়ই তিনি ছিলেন ইয়ামালের জার্সি পরে।

এদিকে, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে জাস্টিন বিবারের পারফরম্যান্সের ঘোষণা আসার পর ইনেস নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেটি শেয়ার করে ইয়ামালকে উদ্দেশ্য করে লেখেন, ‘ফাইনালে উঠতে যা যা করা লাগে, সব করো। শুনছ? যা লাগে, তাই করো।’ শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করে বিশ্বকাপ ট্রফি নিয়েই মাঠ ছাড়েন স্পেনের এই তরুণ তারকা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বকাপ জিতেই প্রেমিকার বুকে ইয়ামাল

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ