নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এসব ফেনসিডিল ধ্বংস করা হয়। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে উদ্ধার হওয়া এসব ফেনসিডিল দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার আলামত হিসেবে সংরক্ষিত ছিল। আদালতের নির্দেশ পাওয়ার পর নির্ধারিত বিধি অনুসরণ করে সেগুলো ধ্বংস করা হয়।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে পুলিশ। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তারা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন