ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফাইনালের ভবিষ্যদ্বাণী নয়, তবু শান্তর বিশ্বাস আর্জেন্টিনাতেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬

ফাইনালের ভবিষ্যদ্বাণী নয়, তবু শান্তর বিশ্বাস আর্জেন্টিনাতেই
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপের ফাইনাল। আর সেই মহারণকে ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও দীর্ঘ ১৬ বছর পর ফাইনালে ফেরা স্পেন। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের মতো বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের নজর এখন এই এক ম্যাচে।

ফুটবলের এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনেও। জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও নিজেদের প্রিয় দলের পক্ষে সমর্থন জানাচ্ছেন।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বরাবরই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফল ও স্কোর নিয়ে দেওয়া তার পূর্বাভাস হুবহু মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি। তবে এবার ফাইনাল নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করতে চান না এই বাঁহাতি ব্যাটার।

আর্জেন্টিনার নকআউট পর্বের ম্যাচগুলো যে তাকে ভীষণ টেনশনে রেখেছে, সেটিও অকপটে স্বীকার করেছেন শান্ত।

তিনি বলেন, "বিশেষ করে প্রথমার্ধটা আইসিইউতে ছিলাম। অপেক্ষায় ছিলাম ম্যাজিক হবে কি না। আলহামদুলিল্লাহ, হয়েছে। খেলা দেখে যে পরিমাণ টেনশন হয়, চাই না ফাইনালেও তারা আমাকে একই টেনশন দিক।"

ফাইনালের সম্ভাব্য ফল নিয়ে প্রশ্ন করা হলে কৌশলী উত্তর দেন শান্ত। তার ভাষায়, "আমরা প্রায় প্রতি ম্যাচেই ৭০ মিনিটের পর গিয়ে খেলছি। তাই একটু ডিফেন্সিভ উত্তর দেওয়াই ভালো। ফাইনালের কোনো প্রেডিকশন করব না। দুই দলই খুব ভালো। তবে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমি তাদেরই এগিয়ে রাখছি। ব্যক্তিগতভাবে মনে হয়, আর্জেন্টিনাই জিতবে।"

গ্রুপ পর্বে তার পূর্বাভাস এতটা নিখুঁতভাবে মিলে যাওয়ার বিষয়টিও খুব একটা গুরুত্ব দিতে চাননি শান্ত। তিনি বলেন, "ক্যাজুয়েলি বলেছিলাম। এত সিরিয়াসভাবে ভাবিনি। আর্জেন্টিনা যেসব দলের বিপক্ষে খেলেছিল, মনে হয়েছিল জেতা উচিত। সেই ধারণা থেকেই বলেছিলাম। এরপর অনেক ফোন আর মেসেজ এসেছে। বিশেষ করে ব্রাজিলের সমর্থকেরা জানতে চেয়েছে। সবই ছিল মজার ছলে।"

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রসঙ্গ উঠতেই আবেগী হয়ে পড়েন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। শান্ত বলেন, **"যতদিন ধরে মেসির খেলা দেখছি, সবসময় উপভোগ করেছি। এবার যদি সে বিশ্বকাপ জেতে, তাহলে আরও ভালো লাগবে। জানি না সে আর কতদিন খেলবে। তবে যতদিন খেলেছে, অসাধারণ উপভোগ করেছি। আমার মনে হয়, সে ফুটবল থেকে যা পাওয়ার, তার প্রায় সবই অর্জন করেছে।"

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফাইনালের ভবিষ্যদ্বাণী নয়, তবু শান্তর বিশ্বাস আর্জেন্টিনাতেই

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ