জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা দেশের জন্য ইতিবাচক নয়।
রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া মতপার্থক্য আলোচনার মাধ্যমেই দূর করতে হবে। এ বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জুলাই আন্দোলন দেশের সামনে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি করেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির মহাসচিব আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে নানা ধরনের আন্দোলন হয়েছে। এখন প্রয়োজন সংসদে গঠনমূলক আলোচনা ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর অধিকার আদায়ের জন্য সহিংসতার পথ বেছে নিতে না হয়।
তিনি বিরোধীদলের প্রতি সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে সরে এসে জাতীয় স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদির সংস্কৃতি এখনও বিদ্যমান উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে বড় ধরনের মানসিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, গত ১৬ বছরের নানা অনিয়ম ও অপকর্মের প্রভাব এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়। তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।
এস.আর/উবা

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন