মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকট এবং যেকোনো সময় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক জরুরি বার্তায় বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের স্থানীয় পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। যে কোনো সময় এর আরও অবনতি ঘটতে পারে। এ কারণে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে বিবেচনা করা হচ্ছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠী বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিক, কূটনৈতিক মিশন কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। মধ্যপ্রাচ্যের বাইরেও কয়েকটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় হামলার ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্টেট ডিপার্টমেন্ট।
এছাড়া, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে হঠাৎ বিঘ্ন সৃষ্টি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ফ্লাইট বাতিল বা আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজ নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য ও নিরাপত্তা আপডেট পেতে মার্কিন নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধনের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি হোয়াটসঅ্যাপে ‘US Department of State – Security Updates for US Citizens’ চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে @TravelGov অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ ভ্রমণ নির্দেশিকা ও সতর্কবার্তা ভালোভাবে পর্যালোচনা করার ওপরও গুরুত্বারোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন