ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেষ ম্যাচেই ফয়সালা, সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬

শেষ ম্যাচেই ফয়সালা, সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

হারারের মাঠে আজ নির্ধারিত হবে টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য। তিন ম্যাচের সিরিজের শেষ ও নির্ধারণী লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে বাংলাদেশকে শুরুতেই নামতে হচ্ছে বোলিংয়ে।

সিরিজের প্রথম ম্যাচে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৮ রানে অলআউট হয়ে ৩২ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ওই জয়ে সিরিজে এগিয়ে যায় জিম্বাবুয়ে।

তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৯.৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৩৪ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারীরা।

ফলে আজকের ম্যাচটি দুই দলের জন্যই ‘অঘোষিত ফাইনাল’। যে দল জিতবে, তারাই জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়বে এবং টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে।

অবশ্য চলতি জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা। তাই সফর শেষ করার আগে অন্তত টি-টোয়েন্টি সিরিজ জিতে স্বস্তি নিয়ে দেশে ফিরতে চাইবে বাংলাদেশ।

এস.আর/উবি 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শেষ ম্যাচেই ফয়সালা, সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

হারারের মাঠে আজ নির্ধারিত হবে টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য। তিন ম্যাচের সিরিজের শেষ ও নির্ধারণী লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে বাংলাদেশকে শুরুতেই নামতে হচ্ছে বোলিংয়ে।

সিরিজের প্রথম ম্যাচে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৮ রানে অলআউট হয়ে ৩২ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ওই জয়ে সিরিজে এগিয়ে যায় জিম্বাবুয়ে।

তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৯.৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৩৪ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারীরা।

ফলে আজকের ম্যাচটি দুই দলের জন্যই ‘অঘোষিত ফাইনাল’। যে দল জিতবে, তারাই জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়বে এবং টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে।

অবশ্য চলতি জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা। তাই সফর শেষ করার আগে অন্তত টি-টোয়েন্টি সিরিজ জিতে স্বস্তি নিয়ে দেশে ফিরতে চাইবে বাংলাদেশ।

এস.আর/উবি 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ