রংপুরে'র পীরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ছাগল বিতরণ, প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় কাদিরাবাদ সংলগ্ন পাঁচমাথা স্কুল মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মদনখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু সভাপতিত্বে ও ‘আগামী স্বপ্ন’ নির্বাহী পরিচালক শামীনুর রহমান মিলন সঞ্চালনায়,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন. রংপুর জেলা বিএনপি আহ্বায়ক ও পীরগঞ্জ-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল কবীর, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম এবং প্রতিবন্ধী মানবাধিকার কল্যাণ সংস্থা ও বিপিডিএ হেলথ এডুকেশন ট্রেনিং অ্যান্ড টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করতে সরকারি-বেসরকারি সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ তাদের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন