জুলাই গণঅভ্যুত্থানে মাহমুদুল হাসান রিজভীর সহ সকল শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নেতাকর্মীরা৷ শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি পালন করে তারা।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সভাপতি নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান, কোষাধ্যক্ষ রাহাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সবুজ, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. সবুজ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা৷
এসময় ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সভাপতি নুর আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের সহযোদ্ধা মাহমুদুল হাসান রিজভী সহ যারা চব্বিশের আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেছেন, আমদের সর্বশক্তি দিয়ে তাদের প্রত্যাশাকে পূরণ করার চেষ্টা করব। ছাত্র ইউনিয়ন একটি বৈষম্যহীন সমাজ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ সমাজতান্ত্রিক প্রগতিশীলতায় আরও সুখী ও সমৃদ্ধশীল দেশ হোক।
উল্লেখ্য, শহিদ মাহমুদুল হাসান রিজভী ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহিদ হয়েছেন। তিনি উত্তরা থানা শাখা ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন