ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জিয়াউর রহমানকে জানতে গবেষণার বিকল্প নেই: ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬

জিয়াউর রহমানকে জানতে গবেষণার বিকল্প নেই: ঢাবি উপাচার্য
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসির (সিআরএনডি) উদ্যোগে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ শীর্ষক গবেষণাধর্মী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আয়োজকরা এটিকে জাতীয়তাবাদ, রাষ্ট্রচিন্তা ও গণতন্ত্রবিষয়ক গবেষণায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে উল্লেখ করেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গ্রন্থটি গবেষণাভিত্তিক একটি গুরুত্বপূর্ণ কাজ। এতে জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন, রাজনৈতিক চিন্তা, পররাষ্ট্রনীতি, প্রশাসনিক দৃষ্টিভঙ্গি এবং রাষ্ট্র পরিচালনার নানা বিষয় তথ্য-উপাত্তের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, বইটির প্রতিটি অধ্যায়ে গবেষণার ছাপ স্পষ্ট। দেশি-বিদেশি বিভিন্ন সূত্র ও রেফারেন্স ব্যবহারের ফলে এর গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। জিয়াউর রহমানকে নিয়ে গবেষণার বিস্তৃত সুযোগ রয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, তার রাষ্ট্রচিন্তা সম্পর্কে সম্যক ধারণা ছাড়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পূর্ণতা পায় না। এ কারণে তিনি বইটি পাঠের আহ্বান জানান।

গ্রন্থটির লেখক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (সিআইডি) ড. মো. রুহুল আমিন সরকার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শনের ভিত্তি ছিল সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ, জাতীয় সংহতি, মুক্তবাজার অর্থনীতি এবং সামাজিক ন্যায়বিচারের সমন্বিত ধারণা।

তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক গণতন্ত্র, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, গ্রামকেন্দ্রিক উন্নয়ন, নাগরিকভিত্তিক জাতীয়তাবাদ, সামাজিক সংহতি এবং বাজারমুখী অর্থনীতির মাধ্যমে আত্মনির্ভরশীল ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই ছিল জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার মূল লক্ষ্য। বইটিতে জন লক, জ্যাঁ জাক রুশো, অ্যালেক্সিস দ্য টকভিল, এমিল ডার্কহেইম, অ্যাডাম স্মিথ, ফ্রিডরিখ হায়েক, জোসেফ নাই, রবার্ট কিওহেন, আর্নেস্ট রেনাঁ, বেনেডিক্ট অ্যান্ডারসন ও অ্যান্থনি স্মিথসহ আন্তর্জাতিক রাজনৈতিক তাত্ত্বিকদের আলোকে বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এটি শুধু একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান নয়, বরং বাংলাদেশের রাষ্ট্রচিন্তা, জাতীয়তাবাদ ও গবেষণার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা।

তিনি বলেন, গ্রন্থটিতে বাংলাদেশি জাতীয়তাবাদকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রদর্শন হিসেবে তুলে ধরার প্রয়াস রয়েছে। ভবিষ্যতে আরও প্রাথমিক দলিল, আন্তর্জাতিক গবেষণা এবং তুলনামূলক বিশ্লেষণ সংযোজন করা হলে বইটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সিআরএনডি ভবিষ্যতে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সুশাসন, জনপ্রশাসন, মানবাধিকার, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তাসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) বলেন, জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আদর্শিক ভিত্তি তৈরি করেছে। রাষ্ট্র পরিচালনা, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক চর্চায় তার দর্শনের প্রাসঙ্গিকতা এখনো রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিন আহমেদ। তিনি বলেন, গবেষণাধর্মী বই রচনা অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ কাজ। এ ধরনের উদ্যোগ গবেষণার ক্ষেত্রকে সমৃদ্ধ করবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মানসুরা আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইনুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি সাঈদ ইকবাল টিটু, যুগ্ম সম্পাদক এজমল হোসেন পাইলটসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা, শিক্ষাবিদ ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জিয়াউর রহমানকে জানতে গবেষণার বিকল্প নেই: ঢাবি উপাচার্য

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ